প্রতি বছর সুধন্যপুর মাদরাসায় রমজানের শেষ ১০ দিন ই’তিকাফ করার ব্যাবস্থা থাকে। ইতিকাফের রেজিস্ট্রেশন এখান থেকেই করতে পারবেন। শাবান মাসের ১৫ তারিখ হতে রমজান মাসের ১০ তারিখ পর্যন্ত অনলাইনে ই’তিকাফের আবেদনের সুযোগ থাকে। এই পেইজ থেকে ইতিকাফের আবেদন করতে পারবেন। প্রতি বছর প্রায় ১০০০-১২০০ জন ই’তিকাফ করে থাকেন। তাদের সেহরি-ইফতার বাবদ প্রতিদিন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়। রমজানে ইফতার ফান্ডে দান করতে চাইলে নিচে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
রমজান মাসে দান করার ফযীলত
সওয়াব বহুগুণ বৃদ্ধি
যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা হলো একটি শস্য বীজ; তা হতে উৎপন্ন হলো সাতটি শীষ। প্রত্যেক শীষে (উৎপন্ন হলো) শত শস্য এবং আল্লাহ যার জন্য ইচ্ছে করেন, বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন বিপুল দাতা, মহাজ্ঞানী।” (সূরা বাকারা, আয়াত: ২৬১)
হাদিসে আছে যে, রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই কারণে রমজান মাসে দান-সদকা করাকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ (সা.) ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল। আর রমজান মাসে যখন জিবরাইল (আ.)-এর সাথে তাঁর সাক্ষাৎ হতো, তখন তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল (আ.) রমজানের প্রতি রাতে তাঁর সাথে দেখা করতেন এবং তাঁকে কুরআন পাঠ করে শোনাতেন। (জিবরাইলের সাথে সাক্ষাতের পর) রাসূলুল্লাহ (সা.) মুক্ত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন।” (সহীহ বুখারী, হাদিস: ৬; সহীহ মুসলিম, হাদিস: ৫৮০৪)
গুনাহ মোচন ও জাহান্নাম থেকে সুরক্ষা
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “সাদকা (দান-খয়রাত) গুনাহসমূহকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে ফেলে।” (জামে তিরমিযী, হাদিস: ৬১৪)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটি খেজুরের টুকরা (দান) করার মাধ্যমেও হয়।” (সহীহ বুখারী, হাদিস: ১৪১৭)
রোজাদারদের ইফতার করালেও বিরাট সওয়াব
যায়েদ ইবনে খালিদ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার অনুরূপ সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না।” (সুনানে তিরমিযী, হাদিস: ৮০৭)
‘পুণ্যবান ব্যক্তিরা তোমাদের খাদ্য খেয়েছেন, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করেছেন এবং সিয়াম পালনকারীরা তোমাদের কাছে ইফতার করেছেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১১৯৫৭; মিশকাত, হাদিস : ৪২৪৯)
সম্পদের বরকত ও মর্যাদা বৃদ্ধি
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “সদকা করলে সম্পদের ঘাটতি হয় না, যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উঁচুতে তুলে দেন।” (সহীহ মুসলিম, হাদিস: ২৫৮৮)
শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় ও কৃপণতার আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও দয়ার কথা দিচ্ছেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা (২) : ২৬৮
ইফতার ফান্ডে দান করুন
কেন দান করবেন?
সুধন্যপুর মাদরাসায় প্রতি রমজানের শেষ দশকে ১২০০+ ইতিকাফকারী ইতিকাফ করেন। এছাড়াও সারা রমজান মাস জুড়ে অসংখ্য মেহমান মাসদরাসায় ইফতার করেন। সেক্ষেত্রে সুধন্যপুর মাদরাসায় আপনার সাধ্যমত দান করার সুযোগ আছে। কেউ ১বস্তা বুট, ১বস্তা চিনি, ১বক্স খেজুর, মুড়ি ইত্যাদিও সরাসরি মাদরাসার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা সানন্দে তা গ্রহণ করব।
সেক্ষেত্রে যোগাযোগ করে নিচের ঠিকানায় হোম ডেলিভারি সার্ভিসে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমি রিসিভ করব –
আল-মাহমুদ
০১৭২৯-৮৫০১৬৪, ০১৬৭৫-১১৫০৩৭
সুধন্যপুর মাদরাসা (কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে), সুধন্যপুর, এলাহিপুর, সদর দক্ষিণ, কুমিল্লা
রমজানের শেষ ১০ দিনে ১২০০+ মানুষের ইফতার বাবদ প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়। সেক্ষেত্রে সরাসরি অর্থের মাধ্যমেও শরীক থাকতে পারেন। ডানপাশের বিকাশ, নগদ রকেট ও ব্যাংক একাউন্ট সমূহ মাদরাসার ভেরিফাইড নাম্বার। এসব নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কেউ লেনদেন করলে মাদরাসা দায়ী থাকবে না।
বিকাশ, নগদ, রকেট ও একাউন্ট নাম্বার সমূহ
Bank : Shahjalal Islami Bank PLC
AC Name : MADRASAYE ISLAMIA DARUL ULOOM
AC No : 302411100000407
Branch : MAINAMATI BRANCH
Routing Nmber : 190192828
Swift Code : SJBLBDDH
Bkash Numbers : 01729850164, 01675115037, 01911399369, 01813184442, 01813293058, 01814824550
Nagad Numbers : 01729850164, 01911399369
Rocket Numbers : 01729850164, 01911399369
ই'তিকাফ ২০২৬ গুরুত্বপূর্ণ ঘোষণা
📢 গুরুত্বপূর্ণ ঘোষণা
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সুধন্যপুর মাদরাসা ই‘তিকাফ ২০২৬ (আপডেট)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুধন্যপুর মাদরাসায় ই‘তিকাফ ২০২৬ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্মানিত আগ্রহীদের অবগত করার জন্য এই ঘোষণা প্রদান করা হচ্ছে।
চলতি বছরে পূর্ব ঘোষণা অনুযায়ী ১ রমজান থেকে অনলাইনে ই‘তিকাফের সিট প্রদান করার পরিকল্পনা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি সংখ্যক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি মাদরাসায় এসে উপস্থিত হয়েছেন। বড় হুজুর, শায়খ মুশতাকুন্নবি দা.বা., তাদের কাউকে ফিরিয়ে দিতে চাননি এবং তাদের জন্য সিটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
একই সাথে, বিপুল সংখ্যক মানুষ পূর্ব থেকেই ফোন ও WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে নিবন্ধনের জন্য অর্থ পাঠিয়েছেন। তাদের তথ্য সংগ্রহের প্রয়োজনে রমজানের আগের দিন ব্যক্তিগতভাবে অনলাইন ফরম প্রদান করা হয়। এই সংখ্যাই নির্ধারিত অনলাইন সিটের তুলনায় প্রায় ৪০–৪৫ জন বেশি হয়ে যায়।
এই পরিস্থিতিতে নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন চালু রাখা সম্ভব না হওয়ায়, অনলাইন ফরম প্রদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
🕌 মাদরাসা ভবনে অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
– যারা শায়খ মুশতাকুন্নবি দা.বা.-এর সোহবতে পবিত্র রমজানের শেষ দশ দিন অবস্থান করতে আগ্রহী, তারা মাদরাসা ভবনে অবস্থান করতে পারবেন।
– অনেকেই মনে করেন, মসজিদের বাইরে থাকলে হয়তো সুযোগ-সুবিধা কম হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। পূর্ববর্তী বছরগুলোতে যারা অবস্থান করেছেন, তারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে—
– মসজিদে অবস্থানকারীদের মতোই মাদরাসা ভবনে অবস্থানকারীরা শায়খের সাথে সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পাবেন
– খাদ্য ব্যবস্থা একইভাবে প্রদান করা হবে
– ইবাদত ও সোহবতের সকল সুযোগ সমানভাবে থাকবে
– থাকা, খাওয়া ও সোহবতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই
পার্থক্য শুধু এই যে—
মসজিদে অবস্থানকারীদের সুন্নাত ই‘তিকাফ হবে, আর মাদরাসা ভবনে অবস্থানকারীদের ই‘তিকাফ হবে না; তবে তারা পূর্ণ সময় শায়খের সোহবতে অবস্থান করতে পারবেন।
📌 করণীয়
– যারা মাদরাসা ভবনে অবস্থান করতে চান, তাদের এখন অগ্রিম কিছু করার প্রয়োজন নেই এবং কোনো টাকা পাঠানোর প্রয়োজন নেই।
– আপনাকে সরাসরি ২০ রমজান মাদরাসায় উপস্থিত হতে হবে।
– সাথে অবশ্যই নিয়ে আসবেন:
– এনআইডি কার্ডের স্পষ্ট ফটোকপি
– ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
– ১৫০০ টাকা (রেজিস্ট্রেশন বাবদ)
মাদরাসায় এসে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফরম প্রদান করা হবে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার পর মাদরাসা ভবনে অবস্থানের অনুমতি দেওয়া হবে।
🎒 সাথে যা আনবেন
– ব্যক্তিগত বেডিং
– প্রয়োজনীয় জামাকাপড়
– ব্যক্তিগত ঔষধপত্র
খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা মাদরাসার পক্ষ থেকে প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
📩 যোগাযোগ
অতিরিক্ত কোনো তথ্য বা প্রশ্ন থাকলে অনুগ্রহ করে WhatsApp এ মেসেজ করুন।
বর্তমানে প্রচুর কল আসার কারণে সব কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। ধীরে ধীরে সবার সাথে যোগাযোগ করা হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই বরকতময় সময়ের যথাযথ কদর করার তাওফিক দান করুন এবং শায়খের সোহবত থেকে উপকৃত হওয়ার সুযোগ দান করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।